শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নওগাঁর আত্রাইয়ে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

নওগাঁর আত্রাইয়ে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

নাজমুল হক নাহিদ, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে চার কেজি চারশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইয়াচিন প্রামানিকের ছেলে শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজদুল ইসলাম (৩৩)।

এ ব্যাপারে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কাম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাঃ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি চারশত গ্রাম গাঁজা, নগত অর্থ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে আত্রাই থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com