শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে ভূমি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাশিয়ানীতে ভূমি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূমি সেবা সহজতর করতে সর্বসাধারণকে ভূমিসংক্রান্ত বিষয়ে অবহিত করার লক্ষে ভূমি ক্যাম্পেইন করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে ভূমি অফিসের উদ্যোগে এ ভূমি সেবা ক্যাম্পেইন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় উপস্থিত থেকে কিছু মানুষের মাঝে খতিয়ান ও ডিসি আর বিতরন করেন।

ভূমি সেবা ক্যাম্প চলাকালীন সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম বলেন, ভূমি অফিসের সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে নামজারী আবেদন, ই-নামজারী খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন করের রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, হাটবাজার চান্দিনা ভিটি নবায়ন, ভিপি লিজ নবায়ন ও ডিসিআর প্রদানসহ বিভিন্ন সমস্যার শুনানি গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন উপজেলার সবগুলো ইউনিয়নে করা হবে।

এসময়ে প্রায় ২০০ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com