শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জে ১৬০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি

গোপালগঞ্জে ১৬০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি

পরশ উজির: গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম ও করপাড়া এলাকায় পৃথক অভিযানে ১৬০৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত মঙ্গলবার (৮ জানুয়ারি) গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম এলাকায় ডিবি অভিযান চালিয়ে ১৫১৪ পিস ইয়াবাসহ নড়াগাতি থানার পাখিমারা গ্রামের তুরজাউন মোল্লা ওরফে আকাশ নামে একজনকে গ্রেফতার করে। সে মূলত টাইলস মিস্ত্রির কাজের আড়ালে দীর্ঘদিন ধরে বেদগ্রাম এলাকায় থেকে মাদক ব্যবসা করে আসছিলো। অন্যদিকে করপাড়া এলাকায় ৯১ পিস ইয়াবাসহ সাদ্দাম মোল্লা, কংকন বিশ্বাস ও শারমিন আক্তার নামে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম বলেন, মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে এবং সকলকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com