বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুকসুদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারিকুল ইসলমঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্প্রতিবার ১০ ফেব্রুয়ারী সকালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভলিবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জের জেল প্রশাসক শাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর পৌর সভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, তাপসি রানী বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান (কুটি)। পরে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অধিনে মুকসুদপুর ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com