শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ইজিবাইকের চাপায় নারী নিহত

মুকসুদপুরে ইজিবাইকের চাপায় নারী নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় আল্লাদী সিকদার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।

আজ শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শা‌ন্তিপুর বটতলায় এ দূর্ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আল্লাদী সিকদার মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের বিরেন সিকদারের স্ত্রী।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, নিহত আল্লাদী সিকদার গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এসময় ব্যাটারী চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে মারাত্মক আহত হন।

পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com