বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে আমান খানের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুকসুদপুরে আমান খানের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়’ এ স্লোগানে মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি গ্রামের কৃতি সন্তান বিশিস্ট সমাজ সেবক মোঃ আমানত আলী আমান খানের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় সাইফুল টিমকে পরাজিত করে মঈন টিম চ্যাম্পিয়ান হয়।

হাদিউর রহমান দিপু মিয়ার সভাপতিত্বে এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চন্ডিবর্দি গ্রামের খান পরিবারের কৃতি সন্তান মোঃ আমানত আলী আমান খান।
এসময় উপস্থিত ছিলেন চন্ডিবর্দি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাকির হোসেন সরদার, শফিকুল বারী সিপন, শরিফুল রোমান, মোঃ কনক খান, মোঃ সজিব খান, কাজী বরকত ইসলাম, জাকির সরদার, মোঃ উজ্জল হোসেন প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম পান্নু ও পলাশ সরদার।

উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ৮টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে শুরু হয় এ টুর্নামেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com