শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

এরআগে ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১ বছর মেয়াদি (২০২৫ সাল) নতুন কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫ জন।

এবারের নির্বাচনে ১ হাজার ৪২৫টি  ভোট দেন ভোটাররা। সভাপতি পদে আবু সালেহ আকন ৮০১ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী  ৪৯৬টি ভোট পেয়েছেন।েআরেক সভাপতি প্রার্থী শরীফুল ইসলাম বিলু পেয়েছেন ১০২ ভোট।

এদিকে, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ২৮৯ভোট। এ পদে অপর প্রতিদ্বন্দী মাহমুদুল হাসান পেয়েছেন ২১০ ভোট।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক রোজিনা রোজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো.মজিবুর রহমান। এবারের নির্বাচনে ২১ পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪জন জয় পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বির্তায় বিজয়ীরা হলেন, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত সুমন, সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদ খান, আপ্যায়ন সম্পাদক পদে ছলিম উল্লাহ মেসবাহ, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা।

এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত সাত সদস্য হলেন জুনায়েদ শিশির (দ্যা সাউথ এশিয়ান টাইমস), আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), মো: বোরহান উদ্দীন (ঢাকা মেইল), আমিনুল হক ভুইয়া (দৈনিক গণমুক্তি), মো: ফারুক আলম (আলোকিত বাংলাদেশ), সুমন চৌধুরী (বাংলাদেশ কন্ঠ), এস ইউ সেলিম (এসএ টিভি)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com