রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

মুকসুদপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

বাংলার নয়ন সংবাদঃ
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এক কোটি ডোজ কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন করার লক্ষে গণ টিকা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে গণ টিকা কার্যক্রম পরিদর্শণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর সিসি টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভুমি ফারাজানা আকতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাপ্তাহিক মধুমতি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।

টিকাদান কার্যক্রম পরিদর্শণ শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, এলাকার জনগণের সচেতনায়, মুকসুদপুর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তাগণ ,রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় কোভিড ভ্যাকসিন ১ম ডোজ টিকাদান কর্মসূচী সঠিক ভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com