বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
নগরকান্দায় সাত জুয়াড়ী গ্রেফতার

নগরকান্দায় সাত জুয়াড়ী গ্রেফতার

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় সাত জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের একটি বাগানে জুয়া খেলা অবস্থায় এদের গ্রেফতার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ও থানার ওসি মোহাম্মদ হাবিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৬৭ হাজার চারশত টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কবির ফকির (৩৮), দেলোয়ার হোসেন (৬০), আকবর আলী (৪৫), বাবুল মোল্যা (৩২), মুক্তার উদ্দিন খান (৬০), মিরাজ শেখ (২৬), কাওছার মোল্যা (৬০)। আসামীদের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com