বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর সড়ক দূর্ঘটনায় ব্র্যাক এনজিওর নারী কর্মী সুপর্ণা মজুমদার ( ৩৫) নিহত হয়েছে। আজ মঙ্গলবার ( ৮ মার্চ ) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটর সাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক (বগুড়া ট ১১-১২৩২) চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মটর সাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুপর্ণা মজুমদার গোপালগঞ্জ সদরের জয়ন্ত শিরালীর স্ত্রী।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্রাক এনজিওর নারী কর্মী সুর্পণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com