বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখায় ৬ দোকানিকে জরিমানা

মুকসুদপুরে সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখায় ৬ দোকানিকে জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও গ্যাস বিক্রি করার দায়ে ৬ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সন্ধ্যায় বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মুকসুদপুর সদর বাজারের দোকানিরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও গ্যাস ভোক্তাদের কাছে বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর সদর বাজারে অভিযান চালান। এ সময় সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় স্থানীয় ৬ দোকানদার কে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, সয়াবিন তেলসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্য মুদিদোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। নির্ধারিত দামের চেয়ে কোনো দোকানি বেশি দাম নিলেই তাঁকে শাস্তির আওতায় আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com