শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নগরকান্দায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতি গতিশীলতা এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচী পালন করেন। উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের করে। এ ছাড়াও আলোচনা সভা, দূর্যোগ প্রতিরোধ মহড়া, প্রদর্শনী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হলিপোর্ট মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অংশগ্রহনে দূর্যোগ প্রতিরাধ বিষয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, ত্রান কর্মকর্তা ইকবাল কবির, সমাজসবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com