বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে মুকসুদপুর আওয়ামীলীগ

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে মুকসুদপুর আওয়ামীলীগ

বাংলার নয়ন সংবাদঃ

বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়। এসময় দোয়া মাহফিল, কেক কর্ত্তণ, আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রওশন আলী মিয়া,আবুজাফর মুন্সি, সহ সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুজ্জামান সবুজ, সদস্য মফিজুর রহমান ফরিদ মুন্সি, মহিলা সম্পাদিকা তাপসি বিশ্বাস দূর্গা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com