বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

মুকসুদপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

বাংলার নয়ন সংবাদঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম, তাকওয়া ও সার্বজনীন কল্যানে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুকসুদপুর শাখা।
সোমবার (০৪ এপ্রিল) বিকেল ৫টায় শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে রমজানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মুকসুদপুর সদর জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু নাঈম নোমানী। স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো: মহিত শেখ। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, সাংবাদিক হায়দার হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মোল্যাসহ ব্যাংকের সকল এজেন্ট শাখা প্রধান, স্থানীয় সাংবাদিক এবং ব্যাংকের গ্রাহক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মুকসুদপুর শাখার ম্যানেজার অপারেশন মোঃ আবুল কাশেম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com