শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ

মুকসুদপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। স্থানীয় ভাবে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শিমুলশুর গ্রামের সুজিত মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার গ্রাম পুলিশের চাকুরী করে। গ্রাম পুলিশের চাকুরী করায় অভিজিৎ এলাকায় খুব প্রভাব খাটায়। সে নিজে গাঁজা সেবন করে এবং এলাকায় উঠতি বয়সীদের নিকট বিক্রয় করে বলে জানা যায়। অভিজিৎ গাঁজা সেবন ও বিক্রি করার স্থান হিসাবে বেছে নিয়েছেন শিমুলশুর হাইস্কুলটিকে। রাত ৮ টার পরে শিমুলশুর হাইস্কুলের বাউন্ডারির ভিতরে প্রবেশ করে গাঁজা নিজে সেবন করে ও বিক্রি করে বলে জানাগেছে।

শিমুলশুর গ্রামের সমর রায়ের ছেলে সবুজ রায় সহ কয়েকজন বন্ধুদের নিয়ে অভিজিৎ গাঁজা তৈরী সহ সেবন করতে ছিলেন এমন সময় গাঁজা সেবন করার বিষয়টি গোপনে ভিডিও টি ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা আরো জানায় অভিজিৎ রায় গ্রাম পুলিশের চাকুরী করে বেআইনী ভাবে নিজে গাঁজা সেবন করে ও বিক্রি করে। এতে স্থানীয় উঠতি বয়সি যুবকরা গাঁজা সেবন করা শুরু করবে। এতে সমাজ নষ্ট হবে বলে জানায় স্থানীয়রা। এ বিষয়টি প্রতিকারের দাবি জানিয়েছে এলকাবাসী। এ বিষয়ে জানার জন্য গ্রাম পুলিশ অভিজিৎ রায় ও সবুজ রায়ের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com