রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুর পৌর নির্বাচন: মেয়রসহ ৫ জনের মনোনয়ন বাতিল

মুকসুদপুর পৌর নির্বাচন: মেয়রসহ ৫ জনের মনোনয়ন বাতিল

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় এক মেয়র প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফায়জুল মোল্যা।

মো: ফায়জুল মোল্যা জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র যাচাই বাছাই-এ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তহমিনা বেগম এবং কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে ভল্লব কুন্ডু ও ৬নং ওয়ার্ডে মো: মিজান মোল্লার মনোনয়ন পত্র বাতিল হয়।

ফলে মুকসুদপর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com