বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকির প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকির প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

তারিকুল ইসলমঃ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রান নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, অন্যতম সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকি মানে ৭৫ নির্মম হত্যাকান্ড জামাত বিএনপি সংঘঠিত করেছিলো। তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। জামাত বিএনপিকে আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না। মুকসুদপুরের মাটিতে তাদের কোন সভা সমাবেশ হতে দেয়া হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com