রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বিপুল পরিমান সরকারী নতুন বই ভাঙ্গারীর দোকানে বিক্রি

মুকসুদপুরে বিপুল পরিমান সরকারী নতুন বই ভাঙ্গারীর দোকানে বিক্রি

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মন সরকারী নতুন বই কেজি দরে ভাঙ্গারীর দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে । আর এমন অভিযোগ উঠেছে উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের বিরুদ্ধে । বৃহস্পতিবার বিকেলে কলিগ্রাম ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার কাছে ২০২১ ও ২০২০ সালের বইগুলো বিক্রি করা হয়। এই দুই সালের প্রায় ২৬ হাজার টাকার বই বিক্রি করা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য বই বিক্রির কথা স্বীকার বলেন, আমি বই বিক্রি করেছি । তবে এখন ফেরত নিয়ে আসবো ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ভ্যানে করে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য মাধ্যমিক স্তরের ২০২১ ও ২০২০ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নতুন বই একই এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার দোকানে ২৫ টাকা কেজি দরে ২৬মন বই বিক্রি করে । পরে স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানায় । পরে মাধ্যমিক শিক্ষা অফিসার বই গুলি ওই বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেয় ।
ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালা বলেন, মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের নিকট থেকে বই গুলি ক্রয় করা হয়েছে ।

মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন মোল্লা বলেন, আমি আপাতত বই গুলি বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দিয়েছি । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ বলেন, আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com