বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
জীবিত থেকেও ‘মৃত’ কাশিয়ানীর সাংবাদিক সিরাজুল!

জীবিত থেকেও ‘মৃত’ কাশিয়ানীর সাংবাদিক সিরাজুল!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
জীবিত থাকা সত্তে¡ ও ‘মৃত’ প্রবীণ সাংবাদিক মো. সিরাজুল ইসলাম (৬৭)। মৃত দেখিয়ে সর্বশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে তাঁর নাম বাদ দেয়া হয়েছে।

তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের বাসিন্দা ও খুলনা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গ্রামাঞ্চল’ পত্রিকা সম্পাদক।

সরকারি তথ্যে মৃত হওয়ায় করোনা টিকাসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

ভূক্তভোগী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার তথ্য সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে আসেন।

এ সময় তিনি জানান, গত ইউপি নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি। পরে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয় মৃত্যুবরণ করার কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম কেটে দেয়া হয়েছে। দুইবার ভোট দিতে পারেননি তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, ‘কেউ হয়তো শত্রæতা করে ভুল তথ্য দিয়ে মৃত দেখিয়েছে। অথবা তথ্য ফরমে অপশন নির্বাচনে ভুল হতে পারে। সিরাজুল ইসলাম নির্বাচন অফিসে এসে ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন করেছেন। দ্রুত তার সমস্যার সমাধান হয়ে যাবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com