রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

মুকসুদপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকাল ৫টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ মূল বক্তব্য পাঠ করেন।
প্রেস ব্রিফিং-এ ‌বলা হয়, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২শত ২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
মুকসুদপুর উপজেলার ৩০৭ টি গৃহের দলিল হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com