রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর উপজেলা আ.লীগের সম্মেলন, নেই কোন উত্তাপ

মুকসুদপুর উপজেলা আ.লীগের সম্মেলন, নেই কোন উত্তাপ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ছাড়াও এক ডজনের অধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানাগেছে। দীর্ঘ ৭ বছর পরে ত্রি-বার্ষিক সম্মেলন হলেও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যাচ্ছে না। সম্ভব্য উপজেলা কমিটির পদপ্রার্থীরা দলের উপজেলা কার্যালয়ের দুই একদিন আগে অফিসে ভীড় করলেও তারিখ ঘোষনার পরে কাউকে দেখা যাচ্ছে না। অনেকের ধারণা পদপ্রার্থীরা একযোগে সবাই ঢাকায় গিয়ে নিজের পছন্দের পদ পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন। নেতাকর্মী শূন্য দলীয় কার্যালয়, হাট বাজারে নেই কোন পোস্টার, ব্যানার, ফেসটুন। তবে কয়েক জনের স্বপক্ষে ফেসবুকে ছবি ও পোস্টার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। সম্মেলন আয়োজনের খবরে কর্মী ও সমর্থদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। আওয়ামীলীগের নেতাকর্মীদের এমন আচরণে বঙ্গবন্ধুর ভক্তরা হতাশা প্রকাশ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com