শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

বাদশাহ মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানা গেছে। আগামী ১২ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি গুরুতর অসুস্থ জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাননীয় সংসদ উপনেতার অসুস্থ থাকার কারনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com