শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের জলিরপাড়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

মুকসুদপুরের জলিরপাড়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে শেখ রাসেল এর জন্মদিন পালন করেছে উত্তর জলিরপাড় শেখ রাসেল যুব ক্লাব।

মঙ্গলবার সন্ধ্যায় শেখ রাসেল যুব ক্লাব এর সভাপ‌তি প্রবাসী মোঃ জ‌সিম চোকদার ও সহ-সভাপ‌তি প্রবাসী আব্দুর রহমান বেপারী সার্বিক সহযোগীতায় জলিরপাড়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছে উত্তর জলিরপাড় শেখ রাসেল যুব ক্লাব। 

জলিরপাড় শেখ রাসেল ক্লাবের উপদেষ্টা সদস্য শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল আলম শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, সিরাজুল ইসলাম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন, জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা রানী মন্ডল, গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন প্রমুখ।

বিপ্লব মজুমদার ও লিটন বাকচীর সঞ্চালনায় জলিরপাড় শেখ রাসেল যুব ক্লাবের সাধারন সম্পাদক উজ্জ্বল দাস সহ ক্লাবের সকল সদস্যরা উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বক্তারা শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com