রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
সরকারি মুকসুদপুর কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন

সরকারি মুকসুদপুর কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন হয়েছে। সকালে কলেজ চত্বরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একটি বন্যাঢ্য র‌্যালী কলেজ চত্বর প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.কে. এম মনির হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন
প্রভাষক ইমরুল হাসান, আহমেদ হাসান রাজীব।
প্রধান অতিথি প্রফেসর ড. কে.এম মনির হোসেন বলেন,
শেখ রাসেল আজ বেঁচে থাকলে হয়তো তিনি হতেন জাতির জনকের প্রতিচ্ছবি।
যিনি বাবার সাথে দেশ- বিদেশে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে সফরসঙ্গী হয়েছিলেন। বঙ্গবন্ধু হয়তো পরবর্তীতে রাজনৈতিক একটি স্বপ্ন পূরন করতে চেয়েছিলেন।” আলোচনা সভা শেষে শেখ রাসেল ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যদের সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কবির উদ্দিন আহাম্মেদ।
পরে কলেজ চত্বরে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে স্থায়ীভাবে নির্মিত শেখ রাসেল দেয়ালিকায় উক্ত দিবসের উপর শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা পত্রিকাটির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এসএম মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক মাহবুব হাসান বাবর, সহযোগী সম্পাদক সনোজ কুন্ডু, একাডেমিক কাউন্সিলের সম্পাদক কবির উদ্দিন আহাম্মেদ, সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক আরিফুল ইসলাম রাজু, বর্তমান সম্পাদক ফিরোজ মাহমুদ, মাহবুব হাসান সাগর, বিউটি রানী ধর, সুশান্ত কুমার মন্ডলসহ কলেজের অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com