শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা

মুকসুদপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে রাত ৮ টার পরে দোকান খোলা রাখায় হাজী বিরিয়ানি ও ঢাকা বিরিয়ানি নামক দুই দোকানীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা করে দুই দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে মুকসুদপুর সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সকল মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ করতে বোঝাতে চেষ্টা করছি। দিন দিন আমরা আরো কঠোর হবো।

এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com