রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বাসের চাপায় কৃষক রুহুলের মৃত্যু

মুকসুদপুরে বাসের চাপায় কৃষক রুহুলের মৃত্যু

আর টি হাসানঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় স্টার লাইন পরিবহনের চাঁপায় রুহুল শেখ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডবরদী বটতলা দরগাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার প্রভাকরদী গ্রামের মৃতঃ মালেক শেখের ছেলে। এ ঘটনায় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় পৌনে এক ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

স্থানীয়রা জানান, মুকসুদপুর সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় কোটালিপাড়া গামী একটি স্টার লাইনের পরিবহন ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, ঘটনা স্থলে থেকে লাশটিকে উদ্ধার করে সুরতহাল তৈরীর কাজ চলছে। যাত্রীবাহী বাসটিকে আটকের চেস্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com