শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফরিদপুর জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হলেন জামাল মিয়া নগরকান্দায় মিষ্টি বিতরণ

ফরিদপুর জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হলেন জামাল মিয়া নগরকান্দায় মিষ্টি বিতরণ

নগরকান্দা,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। গত ৯ জানুয়ারী দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রে এ তথ্য পাওয়া গেছে। এ উপলক্ষে ১০ জানুয়ারী বিকালে নগরকান্দা বাজারে তার সমর্থকেরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। এ ছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। মুঠোফোনে এ প্রতিনিধিকে এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন, আমার পরিবার আওয়ামী লীগ পরিবার। যতদিন বেচে থাকবো ততদিন আওয়ামী লীগের সাথে থাকবো। আমার বাবা আবু সহিদ মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন। তিনি কয়েকবার তালমা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও আমার মা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তালমা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। আমাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানুজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর-২ আসন নগরকান্দা, সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com