শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
শামা ওবায়েদের নেতৃত্বে নগরকান্দায় বিক্ষোভ মিছিল

শামা ওবায়েদের নেতৃত্বে নগরকান্দায় বিক্ষোভ মিছিল

নগরকান্দা,ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গোলাম আকবর চৌধুরীর স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশ করেন। দলীয় ঘোষিত ১০ দফা দাবী আদয়ের লক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি এ কর্মসুচীর আয়োজন করে। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জুঙ্গরদী বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদুল হাসান মিরান প্রমূখ। এ সময় শামা ওবায়েদ বলেন, এ সরকারের পায়ের নীচে মাটি নেই তাই সরকার জন সমর্থন শুন্য হয়ে পড়েছে। তাইতো নিরপেক্ষ তত্বাবধায়কের অধিনে নির্বাচন দিতে পায় পাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com