বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অর্জুনদাহে ফসলি জমির মাটি অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কেটে রেল লাইনের কাজে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদাহ এলাকায় ফসলি জমির মাটি কাটার জন্য ওই জরিমানা করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, ফরিদপুর জেলার সালথা উপজেলার উত্তর চন্ডিবর্দী গ্রামের লাল মিয়া শেখের ছেলে মোঃ মামুন শেখ অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তুলে বিক্রি করে আসছে।

এবিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, ফসলি জমি থেকে মাটি অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১ ধারায় তাকে ওই জরিমানা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com