বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

বাংলার নয়ন সংবাদঃ

মোঃ রবিউল ইসলাম মোল্যাকে আহ্বায়ক ও মোহাম্মদ তানভীর আহমেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মুকসুদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন হয়। আগামী ৩ মাসের মধ্যে মুকসুদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সম্মেলন প্রস্তুত কমিটিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম মোল্যা ও সদস্য সচিব মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, ‘আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদসহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা জানাই। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের পরিবেশ তৈরি করে যথাযথভাবে সম্মেলন করতে পারবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com