রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মুকসুদপুর উপজেলা আ.লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মুকসুদপুর উপজেলা আ.লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে মহান ভাষা আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতা শ্যামল কান্তি বোস, এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম মিয়া, দেলোয়ার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের মনিরুজ্জামান মোল্লা,খন্দকার নাসিম উদ্দিন, সেলিমুজ্জামান মোল্লা, মুন্সী ফারুক আহাম্মদ, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার কবির বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম মোল্লা, শ্রমিকলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ।
আলোচনা ও দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মিরান হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com