শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফরিদপুরের আ’লীগের সভাপতি শামীম হক কে জামাল হোসেনের ফুলেল শুভেচ্ছা

ফরিদপুরের আ’লীগের সভাপতি শামীম হক কে জামাল হোসেনের ফুলেল শুভেচ্ছা

নগরকান্দা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হককে নগরকান্দার তালমার মোড়ে পথসভার মাধ্যমে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

সোমবার  বিকালে উপজেলার তালমা মোড় নামক স্থানে শামীম হক কে সংবর্ধনা প্রদান করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া।

সোমবার বিকালে শামীম হক সড়ক পথে ঢাকা হতে ফরিদপুর যাওয়ার সময় জামাল হোসেন মিয়া হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তালাম মোড়ে অবস্থান করে।

শামীম হক তালমা মোড়ে পৌছালে এ্যাডঃ জামাল হোসেন মিয়া ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন  তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মান্নান মোল্যা, এ কে এম আমিরুজ্জামান প্রিন্স, বাবুল আক্তার, ফিরোজ মোল্যা, ইউনুস শেখ, কুদ্দুস মোল্যা,  উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, আবুল হোসেন, সাবেক মেম্বার সোহরাব হোসেন, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, জাকির হোসেন, রোহিস শেখসহ অন্যন্ন ব্যক্তিবর্গ।

পরে শত শত মোটরসাইকেলের বহরে সজ্জিত হয়ে শামীম হককে ফরিদপুর জেলা সদরে পৌছে দেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com