বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধি

আগামী ২১ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গনতন্ত্রের সিংহ পুরুষ, জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওবায়েদ কন্যা ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, ইকবাল হোসেন সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com