বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে গোয়ালে আগুন, গরু পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা আওয়ামীলীগ

মুকসুদপুরে গোয়ালে আগুন, গরু পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা আওয়ামীলীগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২ নং প্রভাকরদী গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহসিন মুন্সি মিটু গোয়াল ঘরে আগুন ধরে ৬টি গরু পুড়ে যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
গত ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার প্রভাকর্দী গ্রামের মহসিন মুন্সি মিটু’র বাড়ীতে এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি।
এলাকাবাসী জানায়, ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে দুস্কৃতিকারিদের লাগানো আগুনে মহসিন মুন্সির গোয়াল ঘরে আগুন ধরলে গোয়াল ঘরসহ ৬ টি গরু আগুনে পুড়ে যায়। গোয়াল ঘরে আগুন ধরলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সমর্থ হলেও ততক্ষনে গোয়াল ঘরে থাকা ৬টি গরু আগুনে পুড়ে যায়।

এঘটনায় শুক্রবার ৬ এপ্রিল দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ লক্ষ ১০ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মুকসুদপুর উপজেলা আ.লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, পৌর আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, যুবলীগ সভাপতি জহির হাসান টিটো, পল্লী বিদ্যুত সমিতির মুকসুদপুর অঞ্চলের পরিচালক হাছিবুর রহমান লিটু প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com