শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় ভীমরুলের কামড়ে যুবকের মৃত্যু

নগরকান্দায় ভীমরুলের কামড়ে যুবকের মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের নগরকান্দায় ভীমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাবুল বিশ্বাস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে। সে তার শালিকার  বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মজলিসপুর গ্রামে আসেন। ১৪ মে রোববার সকালে সেখান থেকে ইজিবাইক যোগে নগরকান্দায় আসার পথে বনোকগ্রাম নামক স্থানে পৌছালে ভীমরুলের আক্রমণের স্বীকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এঘটনায় ইজিবাইকে থাকা আরো তিনজন আহত হয়। আহতদের মধ্যে মজলিসপুর গ্রামের রাকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা ফিরোজ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভীমরুলের কামড়ে বিষক্রীয় তিনি মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com