শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় জুসের নকল কারখানায় অভিযান, ৫০ হাজার জরিমানা বিপুল পরিমাণ জুস ধ্বংস

নগরকান্দায় জুসের নকল কারখানায় অভিযান, ৫০ হাজার জরিমানা বিপুল পরিমাণ জুস ধ্বংস

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে জুসের নকল কারখানা থেকে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং দ্বারা তৈরি জুস, জুসবার, ড্রিংকা, এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্ল্যাবারড জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে অবস্থিত আল্লার দান ফুড প্রডাক্ট এ অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।

এসময় তিনি বলেন, গোপনীয় সংবাদ পাই, উপজেলার বিনোকদিয়া বাজারে ঘরের ভিতর অতি গোপনে দীর্ঘদিন যাবত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্ল্যাবারড দ্বারা তৈরি জুস, জুসবার, ড্রিংকা তৈরি করে বাজারজাত করছিল। ঘটনাস্থানে উপস্থিত হয়ে সত্যতা পেয়ে মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমান জুস ও জুস তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com