রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মুকসুদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে দোয়া ও আলোচনা

মুকসুদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে দোয়া ও আলোচনা

বাংলার নয়ন সংবাদঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাভলুর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শনিবার দুপুরে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাভলু।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাবড়াশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, বাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল মোল্যা, উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনেশ মন্ডল, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাগর মোল্যা, পশারগাতীর সালমিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের অষোক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com