শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

বাংলার নয়ন সংবাদঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর পুজা উদযাপন পরিষদের আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কান্তি বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ফারুক খান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com