রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুকসুদপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতিয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। পুস্পমাল্য শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহারিয়ার কবির বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক রিফাতুল আলম মুছার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির হাসান টিটো, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর মৃধা, সদস্য সাইফুল ইসলাম লেন্টু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com