শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জন্মদিন পালন

মুকসুদপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জন্মদিন পালন

বাংলার নয়ন সংবাদঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহব্বায়ক শেখ শাহারিয়ার কবির বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক রিফাতুল আলম মুছার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর মৃধা, সদস্য সাইফুল ইসলাম লেন্টু, তারিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, বাবুল মোল্যা, তুহিন শেখ, ডালিম মোল্যা, পশারগাতী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেব কাজী প্রমুখ।

পরে জন্মদিনের কেক কাটা হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জেরে টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ মনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com