শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে নাতিকে ধর্ষণ কারার অভিযোগে নানা গ্রেফতার

মুকসুদপুরে নাতিকে ধর্ষণ কারার অভিযোগে নানা গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নাতিকে পালাক্রমে ধর্ষণ কারার অভিযোগে নানা সহিদ মাতুব্বরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর থানার এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রীজের কাছ থেকে সহিদ মাতুব্বরকে গ্রেফতার করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সহিদ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত বলা মাতুব্বরের ছেলে।

ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, গত ২১ মার্চ নানা সহিদ মাতুব্বরের বাড়ীতে বেড়াতে আসে ৯ বছরের নাতি। পরে অপর আসামী সহীদ মাতুবরের স্ত্রী তাজু বেগম ও ছেলে ইমন মাতুবরের সহযোগীতায় সহিদ মাতুব্বর তার নাতিকে ৪ দিন ধরে ধর্ষন করে। পরে বিষয়টি তাজু বেগম ও ইমন মাতুবরকে জানালে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় নয়ন সিকদার বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে নানা সহিদ মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জ আদালতে সোপর্দ করলে সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com