শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে চরম বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ

মুকসুদপুরে চরম বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অতিমাত্রায় লোডসেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসে অভিযোগ করেও প্রতিকার মিলছেনা।

এলাকাবাসী জানান, মুকসুদপুর উপজেলায় প্রতিদিনই ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। এতে নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা সব খাবার। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় মাসের পর মাস পোলট্রি খামারীরা তাদের ব্যবসায় লোকসান গুনছেন। বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগীর দাম। ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস চাষী, ব্যাটারী চালিত অটো রিক্সা, ভ্যান চালকসহ ছোট ও মাঝারী সাইজের কারখানা মালিকগণ। হ্রাস পাচ্ছে উৎপাদন, বৃদ্ধি পেয়েছে যানবাহনের ভাড়া ও পরিবহণ ব্যয়। চিকিৎসা সেবায় দেখা দিয়েছে অব্যবস্থাপনা। নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ রোগীসহ সাধারণ মানুষ তীব্র গরমে অতিষ্ট হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে মুকসুদপুর জোনাল অফিসের ডিজিএম মুস্তাফিজুর রহমান মুঠোফোনে জনান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় এ লোড শেডিং। লোড শেডিং বিড়ম্বনার স্থায়ী সমাধান হবে কিনা জানতে চাইলে তিনি এর কোন জবাব দিতে পারেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com