শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে রোলার চাপায় যুবকের মৃত্যু

মুকসুদপুরে রোলার চাপায় যুবকের মৃত্যু

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রোলার চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা রোলার ড্রাইভারকে আটক করে । ঘটনাস্থল উত্তপ্ত হলে মুকসুদপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত বিদ্যুৎ মন্ডল বেদগ্রারে শুশেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ মন্ডল রাহুথড় বাজারের রাস্তার পাশে দাড়িয়ে ভ্যানে কাঠ তুলতেছিলো। এসময় ব্রিজের উপর থেকে আসা ফরিদপুরের এক ঠিকাদারের রোলার তাকে চাপা দেয়। চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com