শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের বাটিকামারিতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত

মুকসুদপুরের বাটিকামারিতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের শিবগঞ্জের হাটখোলা কুমার নদীতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে এই এলাকাসহ আশপাশের মানুষ।

বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১৫টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে ঘিরে দিনব্যাপী গ্রামীণ মেলা বসে।

নৌকাবাইচ উপলক্ষে মেলায় বিভিন্ন মিষ্টির দোকান, খেলনার দোকান ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা।এলাকাবাসী তাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন মেলার আনন্দে।

মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব আনন্দ লাগছে।
মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি।

মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, আবহাওয়া খারাপ হলেও বিক্রি বেশ ভালোই হচ্ছে, তবে আবহাওয়া ভালো হলে বিক্রি আরো বেশি হতো।

বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com