রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরের বাটিকামারিতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত

মুকসুদপুরের বাটিকামারিতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের শিবগঞ্জের হাটখোলা কুমার নদীতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে এই এলাকাসহ আশপাশের মানুষ।

বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১৫টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে ঘিরে দিনব্যাপী গ্রামীণ মেলা বসে।

নৌকাবাইচ উপলক্ষে মেলায় বিভিন্ন মিষ্টির দোকান, খেলনার দোকান ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা।এলাকাবাসী তাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন মেলার আনন্দে।

মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব আনন্দ লাগছে।
মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি।

মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, আবহাওয়া খারাপ হলেও বিক্রি বেশ ভালোই হচ্ছে, তবে আবহাওয়া ভালো হলে বিক্রি আরো বেশি হতো।

বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com