বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

মুকসুদপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে, জায়গা জমি নিয়ে বিরোধে মারামারিতে আহত মন্টু মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার খান্দারপাড়া গ্রামের মন্টু মোল্লার সাথে প্রতিবেশী তপন বৈরাগীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে গত সোমবার (১৪ এপ্রিল) পূর্ব পরিকল্পিত ভাবে, একই গ্রামের তপন বৈরাগী, স্বপন বৈরাগী, গৌর বিশ্বাস, সুধীর বৈরাগী, কানাই বিশ্বাস, দিলীপ বিশ্বাস, নিতাই বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, বিত্ত বিশ্বাস, দুখীরাম ভক্ত, কার্তিক ভক্ত সহ ১০/১২ জন মিলে, মন্টু মোল্লাকে বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা সদর হাসপাতালর নিয়ে যায়।
অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত মন্টু মোল্লা (৪৮), পিতাঃ ফজ মোল্যা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন যাবত চিকিৎসারত অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মারা যান।
মন্টু মোল্লার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com