বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মুকসুদপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার কাঁশালিয়া ইউনিয়নের বেতগ্রাম (চান্দার বিল) এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মুকসুদপুর থানার এস আই শামিম আল মামুন সঙ্গীয় ফোর্স এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। খবর লেখা পর্যন্ত ঐ নারীর নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, উপজেলার বেতগ্রাম নামক স্থানে চান্দারবিল এলাকায় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে কিন্তু ঐ নারীর নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃর্ত্যুর সঠিক কারন জানাযাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com