বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারো উপর নির্যাতন করবো না_ এস এম জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারো উপর নির্যাতন করবো না_ এস এম জিলানী

আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ কোটালীপাড়া
সংবাদদাতা :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায়ভাবে হামলা করে তাহলে আমরা তাদের কে ছেড়ে দিবো না। এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামীদিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এদেশে যারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১২নং কান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে।

এস এম জিলানী আরো বলেন, শেখ পরিবারের কিছু সদস্য ও আওয়ামী লীগের কিছু দুবৃর্ত্ত দুর্ণীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কর্মকান্ডের কারনে আজ এদেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদের লোপাটকৃত টাকা এদেশে ফিরিয়ে আনা হবে।

কান্দি বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মার্টিন জয় বারিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য নিরঞ্জন ওঝা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সার্বিক সহোযোগিতা করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ সকল নেতা কর্মী ও সকল সমর্থক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com