শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

বিএনপি সবসময় দেশ গড়ার কাজে নিয়োজিত, ফ্রি ক্যাম্প সারা বছর চালু থাকবে ইনশাল্লাহ। ফরিদপুর প্রেসক্লাব চত্তরে মহানগর বিএনপির উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয়ে মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে যবুদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশে মেডিকেল ফ্রি ক্যাম্প করা হচ্ছে। আগামীতেও তার হাত ধরে বিএনপি এগিয়ে যাবে।

মহানগর যুবদলের উদ্যোগে আজ সোমবার সাড়ে ১১ টায় প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প টি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই  কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম.এম. ইউসুফ এর সভাপতিত্বে মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ.কেএম কিবরিয়া স্বপন, চিকিৎসকদের সংগঠন ড্যাব এর সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, আলী রেজওয়ন বিশ্বাস তরুন প্রমুখ।

পরে প্রেসক্লাব চত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে সাধারণ রোগীদের কে প্রাথমিক চিকিৎসা ও ওষধ সরবরাহ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com