বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
রূপগঞ্জে দরিদ্র রোগীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রূপগঞ্জে দরিদ্র রোগীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

শতাধিক দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু অপারেশনসেবাসহ চিকিৎসাসেবা দিয়েছেন লায়ন্স ক্লাব অব ভিক্টরি ঢাকাসহ আল রাফি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) দিনব্যাপি এ কর্মশালায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে আল রাফি হাসপাতাল রোগীরা এ সেবা গ্রহণ করেন।

আল রাফি হাসপাতালের চেয়ারম্যান মীর আব্দুল আলীমের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, প্রয়োজনীয় অপারেশন, ঔষুধ, লায়ন্স চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

আল রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন, পরিচালক রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলামসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দসহ অনান্যরা এসময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, বর্তমান বাজারে সব পন্যের দাম উর্ধগতি। সাধারণ জীবন যাপনে দরিদ্ররা হিমসিম খাচ্ছে। এর মাঝে যারা চোখের সমস্যায় ভুগছেন, তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরীর মাধ্যমে দেশের বিভিন্নস্থানের পাশাপাশি রূপগঞ্জের আল রাফি হাসপাতালের মাধ্যমে এ সেবাদান অব্যাহত রেখেছি।

এতে ইতোমধ্যে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com